ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ঝড়ের মধ্যে গাছের ডালে ধাক্কা লেগে পড়ে যান; আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

রাজশাহীতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শফিকুল ইসলাম (৪৮) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ধান কাটার কাজ শেষে বুধবার রাতে আরও কয়েকজনের সঙ্গে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল। রাত প্রায় ১১টার দিকে ট্রেনটি রাজশাহী শহরের বর্নালী মোড় এলাকায় পৌঁছালে ঝড়ের মধ্যে একটি গাছের ডালে ধাক্কা লেগে তিনি ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬