ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী নাটোরে বিকাশের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করে ছিনতাইয়ের নাটক, সেলস অফিসার গ্রেপ্তার বাগাতিপাড়ার পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিচে বছরের পর বছর জলাবদ্ধতা; ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি

পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের

জলাবদ্ধতায় পচন ও গাছ নষ্ট; খরচ বেড়ে দুশ্চিন্তা, তবে ভালো দামে আংশিক ঘুরে দাঁড়ানোর আশা

পঞ্চগড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে টমেটোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে টমেটো, মরিচ ও বাদাম চাষিরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অসময়ের বৃষ্টিতে টমেটো ক্ষেতে পানি জমে গাছ ঝিমিয়ে পড়ছে এবং অনেক ক্ষেতেই গাছ মরে যাচ্ছে। টমেটোর গায়ে কালচে দাগ ও পচন দেখা দেওয়ায় বাজারযোগ্য ফলন কমে গেছে।

চাষিরা জানান, বীজ, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এক বিঘা জমিতে টমেটো চাষ করতে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অনুকূল আবহাওয়া থাকলে প্রতি বিঘায় দেড়শ’ থেকে ২০০ মণ টমেটো উৎপাদনের আশা থাকলেও এবারের বৃষ্টিতে সেই লক্ষ্য অনেকটাই ভেস্তে গেছে।

তবে ক্ষতির মধ্যেও কিছুটা স্বস্তি পাচ্ছেন কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর টমেটোর বাজারদর ভালো। বর্তমানে প্রতি মণ টমেটো ৯০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে অনেকে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন।

কৃষকরা জানান, গত বছর উৎপাদিত টমেটোর দাম না পেয়ে অনেকেই ক্ষেতেই ফেলে দিয়েছিলেন। কিন্তু এ বছর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের বাড়ি থেকে টমেটো কিনে নিচ্ছেন, যা তাদের জন্য ইতিবাচক দিক।

তবে টানা চার দিনের বৃষ্টিতে নতুন করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। অনেক ক্ষেতে হাঁটুসমান পানি জমে থাকায় গাছ নষ্ট হচ্ছে এবং ফলন মারাত্মকভাবে কমে যাচ্ছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় ৭৭৮ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে পঞ্চগড় সদর উপজেলায়। তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু ক্ষতি হলেও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে বৃষ্টিতে টমেটোর ক্ষতি, দামে কিছুটা স্বস্তি কৃষকদের

আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬