ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু স্বপ্ন নিয়ে প্রবাসে, ফিরল লাশ হয়ে-রাণীশংকৈলে সোহানের শেষযাত্রায় জনতার ঢল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০ লালপুরে ১২০ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৭৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

নবম শ্রেণির ছাত্রী সাদিয়ার মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি

নাটোরের বাগাতিপাড়ায় সাদিয়া আফরিন মদিনা (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই এলাকার দিনমজুর গোলাম মুর্শিদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিল এবং তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও ছিল। পরিবার জানায়, মাঝে মাঝে সে হঠাৎ রেগে যেত।

ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা অন্যের জমিতে কাজ করতে যান এবং মা মাঠে ছাগল নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরে তার ৭ বছরের ছোট বোন জান্নাতুল তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফাঁ/স দিয়ে প্রতিব’ন্ধী স্কুলছাত্রী সাদিয়া’র আ/ত্ম/হ/ত্যা

আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬