ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জোরদার করা হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার গোপালপুর এলাকার সুইপার কলোনিতে এ অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশ। অভিযানে অবৈধ মাদকদ্রব্য (বাংলা মদ) সেবনরত অবস্থায় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত আটককৃত প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সাজা কার্যকর করতে দণ্ডপ্রাপ্তদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা ও সেবন, ইমো ও হোয়াটসঅ্যাপ হ্যাকিংসহ সাইবার অপরাধ এবং কিশোর গ্যাং কার্যক্রম দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৬

আপডেট সময় : ১২:১৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬