ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু স্বপ্ন নিয়ে প্রবাসে, ফিরল লাশ হয়ে-রাণীশংকৈলে সোহানের শেষযাত্রায় জনতার ঢল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০ লালপুরে ১২০ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

পঞ্চগড়ে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে কৃষকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে এবং সেই লক্ষ্যে কৃষি কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। এই উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলা-এর ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর সভ্যতার সূচনা কৃষির মাধ্যমেই। এক সময় মানুষ যাযাবর জীবনযাপন করলেও কৃষিকাজ শুরু করার মাধ্যমে স্থায়ী বসতি গড়ে ওঠে। সেই ধারাবাহিকতায় কৃষকদের সঙ্গে মাটির এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে, যা আজও সভ্যতার ভিত্তি হিসেবে কাজ করছে।

সংসদ সদস্য আরও বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কৃষক নেই বা কৃষিপণ্য ছাড়া জীবন চলে। কৃষকের সঙ্গে সভ্যতার এই নিবিড় সম্পর্ক বিবেচনায় নিয়েই তাদের অধিকার নিশ্চিত করতে সরকার কৃষি কার্ড বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ভালো উদ্যোগ দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে কৃষকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে কৃষকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে, যা দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জিপি আদম সুফি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

আপডেট সময় : ১০:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬