ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৮৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা রক্ষা করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাঁসুয়া (কাঁচি) ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত মর্জিনা বেগম (৫০) উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৭ এপ্রিল বিকেল আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুঁড়ে মারে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডা. সুনিলের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মজনু জানান, তার ছেলে আলিফের অসাবধানতাবশত ছোড়া হাঁসুয়ার আঘাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, রাজশাহীর রাজপাড়া থানা থেকে আজ শুক্রবার (৮ মে) ভোর ৪টার দিকে একটি বার্তা আসে। পরে ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে এসআই শাজাহানের নামে সেটি ইনডোজ করা হয় এবং ঘটনার বিস্তারিত জেনে থানার পক্ষ থেকে ফিরতি বার্তা পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬