ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

Ranisankail news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

রাণীশংকৈলে ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার, ভোট দেবেন ১৭৩ সদস্য

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নর-সুন্দর সেলুন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে আরও আলোচনায় এনে দিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাণীশংকৈল পৌরশহরের কেন্দ্রীয় টাউন ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের মোট ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রী সন্তোষ চন্দ্র শর্মা (চেয়ার প্রতীক) এবং শ্রী সাগর শীল (কাঁচি প্রতীক)। খোঁজ নিয়ে জানা গেছে, তারা আপন দুই ভাই। ফলে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়েছে।

বাচোর ইউনিয়নের বাসিন্দা ও ভাই ভাই হেয়ার কাটিং সেলুনের স্বত্বাধিকারী সুকুমার শীল বলেন, “আমাদের সংগঠনের বয়স প্রায় সাত বছর। এর আগে নেতৃত্ব নির্বাচন অনেকটা সমঝোতার ভিত্তিতে হলেও এবার সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন। তাই আমরা আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারব।”

এদিকে ত্রি-বার্ষিক এ নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সভাপতি পদ ছাড়া সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

যুগ্ম নির্বাচন কমিশনার সুমন পাটোয়ারী বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের এ নির্বাচনে দুই সহোদর ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যেই স্থানীয় শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফলে নির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই

আপডেট সময় : ০৯:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬