ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Rajshahi news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী

রাজশাহীতে মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে বাংলাদেশের বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক প্রবেশ করে। বিশেষ করে সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচার করা হয়। সীমান্ত-সংলগ্ন এলাকার অনেক মাদক কারবারি অবৈধভাবে বিপুল অর্থসম্পদের মালিক হয়ে গেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, শুধু মাদক বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, বরং মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যাতে তারা সহজে জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়াতে না পারে, সেদিকেও নজর দিতে হবে।

মিজানুর রহমান মিনু আরও বলেন, মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সামাজিকভাবেও মাদক কারবারিদের বয়কট করার আহ্বান জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করতে হবে। একসময় সম্মিলিত উদ্যোগে এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে মাদকও নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬