সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের স্বরূপপুর লেভেল ক্রসিং থেকে প্রায় ২০০ মিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর আলী উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় আজগর আলী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও পরিবারের সদস্যরা জানান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবায়দুর হক বলেন, খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। প্রাথমিকভাবে এটি ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















