ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু লালপুরে সাপের কামড়ে কৃষিশ্রমিকের মৃত্যু বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড়

লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন)  উপজেলার অর্জনপুর বরমহাটি ইউনিয়নে আঙ্গারীপাড়া গ্রামে ওই অভিয়ান চালানো হয়। এ ঘটনায় গাঁজা চাষাবাদের অভিযোগে দুলাল আলী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযুক্ত দুলাল আলী উপজেলার আঙ্গারীপাড়া গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৬টা ৫ মিনিটে লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে সরকারি পিকআপযোগে মোবাইল ডিউটিতে থাকাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন। এ সময় অর্জনপুর বরমহাটি ইউনিয়নের আঙ্গারীপাড়া এলাকায় দুলাল আলীর বসতবাড়ি থেকে তিনটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দুলাল আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গাঁজা চাষাবাদের অপরাধে দুলাল আলীর বিরুদ্ধে লালপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৮(ক) অনুযায়ী মামলা (নং-০৯, তারিখ: ১১ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬