নাটোরে সাড়ে ৫ বছরের শি/শু/কে ধ/র্ষ/ণে/র অভিযোগ ফুচকা ব্যবসায়ীর বিরুদ্ধে, বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ১১:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

নাটোরে সাড়ে ৫ বছরের শি/শু/কে ধ/র্ষ/ণে/র অভিযোগ ফুচকা ব্যবসায়ীর বিরুদ্ধে, বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে শিশুটি তার নানির সঙ্গে ঘাস কাটতে মাঠে যায়। এ সময় একই গ্রামের আব্বাসের ছেলে ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলাম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পাশের একটি ঘাসের জমিতে নিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে তাকে নাটোর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শরিফুল ইসলামের বাড়ি ঘেরাও করে তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জর (ওসি) মনছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্যাতিত শিশুটির বাবা একজন দিনমজুর বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।















