ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতীতে ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও সংলগ্ন সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১ জুন) বিদ্যালয় সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে ভালুকা, ফুলহাড়ী ও ডেফলাই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশে পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকে। একই সঙ্গে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও সড়কটি ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলায় মারাত্মক বিঘ্ন ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা দূর এবং জনচলাচলের জন্য রাস্তা সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় ভালুকা-ফুলহাড়ী ও ডেফলাই এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬