ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৭৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি

নাটোরে বিদেশি পর্যটকের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ

নাটোরের গ্রিন ভ্যালি পার্কে এক বিদেশি পর্যটকের সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্কে ঘুরতে আসা এক বিদেশি পর্যটকের সঙ্গে কয়েকজন ব্যক্তি অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় উপস্থিত অনেকেই বিব্রতবোধ করেন। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সচেতন মহলের দাবি, কিছু ব্যক্তির এমন হীন মানসিকতা ও উশৃঙ্খল আচরণের দায় পুরো দেশ বা নাটোরবাসীর ওপর বর্তায় না। তারা বলেন, বাংলাদেশ অতিথিপরায়ণ দেশ হিসেবে পরিচিত। তাই কোনো বিদেশি নাগরিক বা পর্যটকের সঙ্গে এ ধরনের আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

অনেকেই মনে করছেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও এমন ঘটনার কারণে নিজেদের পরিচয় দিতে বিব্রতবোধ করেন। তাই পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ঘটনায় নাটোর জেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস পাবে না।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি

আপডেট সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬