ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লালপুরে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য বিএনপির জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবে দল: দুলু শারীরিক সীমাবদ্ধতা নয়, মনোবলই শক্তি-আশির উদ্দিনের জীবনসংগ্রাম বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ টিনশেড বাড়িসহ ৭ ছাগল নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রবাসীদের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ, উদ্ধার ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

নাটোরের লালপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (০৯ মে ২০২৬) রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোঃ রাজন আলী (৩১), পিতা মোঃ দোয়াবর, গ্রাম- দুড়দুড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর; মোঃ আহাদ আলী (১৯), পিতা মৃত মজিবর রহমান এবং মোঃ তুষার আলী (২০), পিতা মোঃ তুহিন আলী। তাদের বাড়ি বাঘা উপজেলার চকে-নায়ের এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করতেন।

অভিযানকালে তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নম্বর-১৫, তারিখ ০৯/০৫/২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬