ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত উপকূলজুড়ে রহস্যময় আলোর ঝলক, কক্সবাজার থেকে মনপুরা পর্যন্ত চাঞ্চল্য বিএনপির জন্য যারা নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবে দল: দুলু শারীরিক সীমাবদ্ধতা নয়, মনোবলই শক্তি-আশির উদ্দিনের জীবনসংগ্রাম বিএডিসির বীজে একই খেতে তিন রকম ধান, বিপাকে রাজশাহীর কৃষক পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩ টিনশেড বাড়িসহ ৭ ছাগল নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দুবাই থেকে হ/ত্যা মামলার আসামিকে দেশে আনলো পিবিআই বাগাতিপাড়ায় নাটোরের দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেপ্তার হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বজনরা

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত

নাটোর-বগুড়া মহাসড়কে মুখোমুখি সংঘর্ষের পর পালিয়ে যায় ঘাতক ট্রাক

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে নন্দীগ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কামার বড়িয়ায় আসছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রেবেকা সুলতানা লেবুর মৃত্যু হয় এবং তার স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত রিপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নারীর মৃত্যু, স্বামী আহত

আপডেট সময় : ০১:৩০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬