ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩০৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

ইপিজেডের স্টিয়ারিং গাড়ির ধাক্কায় গুরুতর আহত; হাসপাতালে নেওয়ার পথে প্রাণহানি

নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৭০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার পোকোন্দা এলাকার বাসিন্দা মুক্তার হোসেন তার অটোভ্যান নিয়ে আব্দুলপুরের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পথিমধ্যে জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইপিজেডের লোকবাহী স্টিয়ারিং গাড়ির সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুক্তার হোসেনের ডান কোমর ও কুচকিতে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিজ বাড়িতে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ১২:১৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬