ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

Manda news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। একই সঙ্গে শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তেঁতুলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. মোজাম্মেল হক।

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যে রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল। একই অনুষ্ঠানে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন ডা. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়া জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডেন ও কানাডা সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ের এই অর্জনের খবর এলাকায় পৌঁছানোর পর তেঁতুলিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা নিয়ে এলাকায় ফিরে আসলে চেয়ারম্যান ও চিকিৎসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, সচিব, হিসাব সহকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান ও চিকিৎসক—দুজনের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে।

প্রতিক্রিয়ায় ডা. মোজাম্মেল হক মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে দেশের শ্রেষ্ঠত্বের এই পুরস্কার গ্রহণ করা আমার জীবনের অন্যতম বড় অর্জন। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. মখলেছুর রহমান কামরুল বলেন, “এই অর্জন শুধু আমার নয়, পুরো তেঁতুলিয়া ইউনিয়নবাসীর। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ অবদানের ভিত্তিতে দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬