ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে তালা, পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজশাহীতে পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন, চরম সংকটে কৃষক সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ বড়াইগ্রামে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগ

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন লালপুর থানার এসআই মো. মুনসুপ আলী ও এসআই আল মাসুম। এসময় এএসআই মো. আনছার আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন—পানসিপাড়া গ্রামের মো. বাসেদ আলী (১৭), মো. আব্দুল্লাহ (১৯), মো. লালন আলী (২১), মো. শাকিল (১৯) এবং মো. আব্দুল্লাহ আল বায়োজিদ (১৮)। তারা সবাই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।

অভিযানের সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬