ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ওয়ালটন শোরুমের কর্মচারীর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিভিন্ন দল থেকে ৫০০ জনের এনসিপিতে যোগদান মান্দায় ভিজিএফের চাল বিতরণ, ২ হাজার ৫৭৩ পরিবার পেল সরকারি সহায়তা মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: বিএনপির সমালোচনা ও নির্বাচনী দাবিতে সরব গুরুদাসপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ/র্ষে যুবক নিহত, ট্রাক ভা/ঙ/চু/র নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কু/পি/য়ে হ/ত্যা, আটক স্ত্রী ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বি/স্ফো/র/ক ও হে/রোইনসহ ৩ জন গ্রেপ্তার

লালপুরে ওয়ালটন শোরুমের কর্মচারীর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৮৫ বার পড়া হয়েছে

Collected Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ওয়ালটন শোরুমের কর্মচারীর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে এক কিশোর কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১৬ মে) সন্ধ্যার পরে উপজেলার ধুপাইল এলাকায় ঘটে।

মৃত শুভ ইসলাম (১৪)। তিনি বড়াইগ্রাম উপজেলার তিরাইল পূর্বপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেন ও খাদিজা বেগমের ছেলে। তিনি লালপুর উপজেলার ধুপাইল এলাকার আব্দুল হাকিমের মালিকানাধীন ওয়ালটন শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তার বাড়িতেই অবস্থান করতেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) সকাল আনুমানিক ১১টার দিকে ভিকটিম নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় পরও দরজা না খোলায় বাড়ির লোকজন তাকে ঘুমিয়ে আছে বলে ধারণা করেন।

পরে বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় বাড়ির অন্যান্য লোকজন দরজায় ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে তীরের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শুভ ইসলামের মরদেহ দেখতে পান তারা।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি সকাল ১১টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ওয়ালটন শোরুমের কর্মচারীর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬