ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

নওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভার্ক মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলু, শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, শামসুজ্জোহা এবং হিজবুল ইসলাম।

ক্যাম্পেইনে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়নাল আবেদীন এবং রিফাত বিনতে জান্নাত লিয়া আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে মোট ২৫০ জন রোগীকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও আখতার জাহান সাথী বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বেসরকারি সংস্থা ভার্কের এই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এতে করে অসহায় ও নিম্নআয়ের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আপডেট সময় : ১১:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬