ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ওয়ালটন শোরুমের কর্মচারীর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিভিন্ন দল থেকে ৫০০ জনের এনসিপিতে যোগদান মান্দায় ভিজিএফের চাল বিতরণ, ২ হাজার ৫৭৩ পরিবার পেল সরকারি সহায়তা মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: বিএনপির সমালোচনা ও নির্বাচনী দাবিতে সরব গুরুদাসপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ/র্ষে যুবক নিহত, ট্রাক ভা/ঙ/চু/র নাটোরে ঘুমন্ত স্বামীকে হাসুয়া দিয়ে কু/পি/য়ে হ/ত্যা, আটক স্ত্রী ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বি/স্ফো/র/ক ও হে/রোইনসহ ৩ জন গ্রেপ্তার

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: বিএনপির সমালোচনা ও নির্বাচনী দাবিতে সরব

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: বিএনপির সমালোচনা ও নির্বাচনী দাবিতে সরব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে এবং তারা তা স্বীকারও করেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর কেউ রেহাই পায়নি, ভবিষ্যতেও পাবে না—এমন মন্তব্য করে তিনি বিএনপিকে সৎপথে ফিরে আসার আহ্বান জানান।

শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাংলাদেশে বাস্তবায়ন হবেই এবং তা বাস্তবায়নে বাধ্য করা হবে। তাঁর দাবি, গণভোট বাস্তবায়িত হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে, অন্যথায় অতীতের চেয়েও ভয়াবহ স্বৈরশাসন দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিরোধী দলগুলো আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা আসে জনগণ, বিশেষ করে তরুণদের অংশগ্রহণে। বর্তমান ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি ‘শিশু পার্টি’ ও ‘গুপ্ত’ বলে কটাক্ষ করার সমালোচনা করেন এবং বলেন, জনগণই এর জবাব দেবে।

সংসদ প্রসঙ্গে তিনি বলেন, সংসদে কথা বলতে অনুমতি লাগে, তাই বাধা এলে তারা জনগণের ‘পার্লামেন্টে’ গিয়ে কথা বলবেন।

ভারতের মুসলমানদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি প্রতিবেশী দেশকে মানবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে পদ্মা ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি পুনর্ব্যক্ত করে বলেন, পানি সংকটের কারণে দেশের বড় অংশ মরুভূমিতে পরিণত হচ্ছে এবং প্রকল্প ঘোষণাকে যেন বাস্তবে রূপ দেওয়া হয়।

বিএনপির উদ্দেশে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেন।

সমাবেশে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম), জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চলের পরিচালক রফিকুল ইসলাম খান এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য: বিএনপির সমালোচনা ও নির্বাচনী দাবিতে সরব

আপডেট সময় : ১০:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬