ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে লড়ছেন শরিফুল ইসলাম রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উৎসব নববর্ষে মানবিক উদ্যোগ: বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ লালপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ/ত্যু স্বপ্ন নিয়ে প্রবাসে, ফিরল লাশ হয়ে-রাণীশংকৈলে সোহানের শেষযাত্রায় জনতার ঢল বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২৫০ লালপুরে ১২০ ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক কৃষকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি নওশাদ জমির

বাগাতিপাড়ায় বিষক্রিয়ায় তিনটি গরুর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বিষক্রিয়ায় তিনটি গরুর মৃত্যু

দুটি অন্তঃসত্ত্বা গাভীসহ গরুগুলোর আচমকা মৃত্যুতে আতঙ্কিত কৃষক পরিবার

নাটোরের বাগাতিপাড়ায় হঠাৎ বিষক্রিয়ায় এক কৃষকের তিনটি গরুর মৃত্যু ঘটেছে। নিহত গরুগুলোর মধ্যে একটি বকনা এবং দুটি গাভী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মরা গাভী দুটি প্রায় ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাজি মাড়িয়া নওশেরা এলাকায় কৃষক ভুদেব চন্দ্র মণ্ডল (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মৃত উদয় চন্দ্র মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে লোকজনের উপস্থিতি কম ছিল। স্ত্রী পুষ্পরানী (৫০) ও পুত্রবধূ অনিকা রানী (২২) বাড়িতেই ছিলেন। বাড়ির পেছনের দরজা খোলা ছিল এবং ছেলে জমি থেকে টমেটো আনা-নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।

দুপুর আনুমানিক ৩টার দিকে হঠাৎ গরুগুলো ছটফট করতে শুরু করে। পরে দ্রুত স্থানীয় পল্লী পশু চিকিৎসককে খবর দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে দুটি অন্তঃসত্ত্বা গাভী ও একটি বকনা গরুর মৃত্যু হয়।

স্থানীয় পশু চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বিষক্রিয়া কারণেই গরুগুলো মারা গেছে। পরিবারের সদস্যদেরও সন্দেহ, বাড়ির পেছনের দরজা খোলা ও কম লোকজন থাকার সুযোগে কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটাতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যা অনেকটা অ্যাসিড বৃষ্টির মতো প্রভাব ফেলে। ওই ঘাস গরু খেলে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। এ ঘটনাটিও সেই ধরনের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বিষক্রিয়ায় তিনটি গরুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬