ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নাটোরে দুই কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কা’ফনের কাপড়, আ/ত/ঙ্ক

জেলা প্রতিনিধি, নাটোর:
  • আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৫৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে দুই কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কা’ফনের কাপড়, আ/ত/ঙ্ক

গুরুদাসপুরে রহস্যজনক পার্সেল, তদন্তে পুলিশ

নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে কলেজ চলাকালীন সময়ে পার্সেল দুটি খোলার পর ভেতরে কাফনের কাপড় দেখতে পেয়ে শিক্ষকরা হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী দুই শিক্ষক হলেন—মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় পোস্ট অফিসের এক কর্মী ওই দুই শিক্ষকের নামে আসা দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। রোববার কলেজে এসে শিক্ষকরা পার্সেল দুটি খুলে দেখেন, প্রতিটির ভেতরে ভাঁজ করা নতুন কাফনের কাপড় রাখা আছে। প্রতিটি পার্সেলে চার খণ্ড করে কাপড় পাওয়া যায়।

পার্সেলের গায়ে দেওয়া প্রেরকের ঠিকানা অনুযায়ী, আনোয়ার হোসেনের পার্সেলে প্রেরক হিসেবে লিখন হোসেন এবং আব্দুস সামাদের পার্সেলে জনি আহমেদের নাম উল্লেখ রয়েছে। উভয়ের ঠিকানা সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকরা বলেন, তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। হঠাৎ এমন ঘটনা ঘটায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, “আমাদের প্রতিষ্ঠানের দুই শিক্ষকের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় জব্দ করেছে। পার্সেলের প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলার হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে দুই কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কা’ফনের কাপড়, আ/ত/ঙ্ক

আপডেট সময় : ০৭:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬