ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, দোয়া-মোনাজাত ও নানা কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালন করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টায় নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী জাতির জন্য গভীর শোক ও বেদনার দিন। তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি যেন দৃঢ় নেতৃত্ব দিতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬