ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১

বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে উত্তেজনা; অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

নওগাঁর মান্দায় বসতবাড়ির সামনে গোবর ফেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত উত্তম কুমার প্রামাণিক (৪৫) একই গ্রামের অনুকূল চন্দ্র প্রামাণিকের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত উজ্জল কুমার প্রামাণিক অনিল চন্দ্র প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

আহত উত্তম কুমার প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত উজ্জল কুমার তার বাড়ির সামনে গোবর ও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে আসছিলেন। এতে দুর্গন্ধের কারণে বসবাস করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে বারবার নিষেধ করলেও তা উপেক্ষা করা হয়, ফলে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জল কুমার লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় গো’বর ফেলা নিয়ে বিরোধ, লা’ঠির আ/ঘাতে আহত ১

আপডেট সময় : ০৮:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬