বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁ’চিয়ে তরুণীর আ/ত্ম/হ/ত্যা
- আপডেট সময় : ০১:২৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ২৩৩৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁ’চিয়ে তরুণীর আ/ত্ম/হ/ত্যা
নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি
নাটোরের বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে মায়া খাতুন (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে যেকোনো সময় উপজেলার পূর্ব বাজিতপুর গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মায়া খাতুন পূর্ব বাজিতপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে একই উপজেলার সালাইনগর গ্রামের কছিম উদ্দিনের ছেলে স্বপন আলীর সঙ্গে তার বিয়ে হয়। তবে পারিবারিক অমিলের কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং এরপর থেকে মায়া বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
শনিবার দুপুরে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে যান মায়া। এ সময় তার মা শরিফা খাতুন বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যান। বিকেল সাড়ে চারটার দিকে বাড়িতে ফিরে মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান তিনি।
পরে মায়ার বড় ভাই মারুফ পাশের ঘরের তীর দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন, মায়া ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিচে নামান, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।
তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মায়া খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



















