ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা সিংড়ায় দু/র্ধ/র্ষ চু’রি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৬টি ট্রান্সফরমার উধাও সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ

লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ

১৫ পিস ইয়াবা উদ্ধার, আগে থেকেই রয়েছে একাধিক মাদক মামলা

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. মুনসুপ আলী ও এএসআই (নিঃ) মো. আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম ওরফে কল্লা (৪৫)-এর নিজ বসতঘর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ০.১৫ গ্রাম) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক আব্দুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা গেছে, আটক আব্দুল করিম ওরফে কল্লার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে বিচারাধীন অন্তত ছয়টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ

আপডেট সময় : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬