ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক

ওসি হান্নানের নেতৃত্বে অভিযান, ২০ পিস ইয়াবা উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া কদমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাগাতিপাড়া মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাঘা উপজেলার আড়ানী এলাকা থেকে আসা একটি চার্জারচালিত ভ্যান তল্লাশি করা হয়।

তল্লাশির সময় উপজেলার জামনগর মন্ডলপাড়া গ্রামের নবীরুদ্দিনের ছেলে ভ্যানচালক মো. পারভেজ ওরফে কলিমুদ্দিনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে ওসি মো. আব্দুল হান্নান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক যুব সমাজকে ধ্বংস করছে—এটা কোনোভাবেই সহ্য করা হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের এমন অভিযান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক

আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬