ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুরু নাটোরে শিল্পপতির একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত, দাফন সম্পূর্ণ ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বড়াইগ্রামে সংযোগের দুই দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি, সেচ সংকটে বড়াইগ্রামের কৃষক সিংড়ায় বালুবোঝাই ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ এগ্রো’র কর্মচারীর মৃত্যু, চালক আহত রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারওয়ার বকুল গ্রেপ্তার

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৭৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা

ফেসবুক-মেসেঞ্জার-ইমো হ্যাক করে অর্থ আত্মসাৎ, অভিযান চালিয়ে আটক পুলিশ

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণায় জড়িত একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ রুবেল হকের নেতৃত্বে একটি দল উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া বাজারের দক্ষিণে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে প্রবাসীদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মোঃ শিহাব আলী (২৫), মোঃ মজনু আলী (২৭), মোঃ মোহন আলী (৩২), মোঃ হেলাল আলী (৩৪) ও মোঃ হোসাইন আল কবির (৩১)। তারা সবাই লালপুর উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এই চক্রটি প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেদের নিয়ন্ত্রণে নিত। পরে সেই আইডি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নম্বর-১৯, তারিখ ১৯ এপ্রিল ২০২৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭(১)(ক)(খ)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে জানা গেছে, গ্রেপ্তার মজনু আলী ও মোহন আলীর বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

অভিযান থেকে বিভিন্ন কোম্পানির মোট ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা

আপডেট সময় : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬