ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলচেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬ বাগাতিপাড়ায় লাভের আশায় মাচায় পটোল চাষে ঝুঁকছেন কৃষকরা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নে সভাপতি পদে দুই সহোদর ভাইয়ের লড়াই গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত লোকসানের ধাক্কায় রাজশাহীতে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

নাটোরে ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে পুলিশ হেফাজতে

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৫৪ বার পড়া হয়েছে

- collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে পুলিশ হেফাজতে

শিলপাটার পাথরের আঘাতে প্রাণহানি, ঘটনাস্থল থেকে আটক অভিযুক্ত

নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় ছেলের আঘাতে শহীদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আরিফ হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদা বেগম মৃত স্টারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আরিফ হোসেন তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে শিলপাটার পাথরের শিল দিয়ে মাথায় আঘাত করেন। এতে শহীদা বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়িতে মা ও ছেলে ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নাটোর সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত আরিফ হোসেনকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, আরিফ হোসেন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মাঝে মধ্যে বিভিন্ন কারণে তার মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে উঠতেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে পুলিশ হেফাজতে

আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬