ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির ওরফে বাবু এবং হাফিজুল ফকির।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলে করে চিংড়ির পোনা আনতে চুকনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন নাসিম ফকির।

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ফকিরকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি কনজুমার ডিভিশন যশোরের এবং গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তালা থানার কর্মকর্তা শহিদুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬