ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি

পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

ঝলমলিয়া হাটে রশিদ যাচাই ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ মে) দুপুরে হাট পরিদর্শনে যান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

এ সময় তিনি হাটে আদায়কৃত খাজনার রশিদ যাচাই করেন এবং বিভিন্ন পশু ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা অনুসন্ধান করেন। অভিযানের সময় হাট ইজারাদারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস আরও জানান, জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলোতে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।

স্থানীয়দের দাবি, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রায়ই ওঠে। ফলে প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬