বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন
- আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন
ধ/র্ষ/ক/দের দ্রুত বিচার ও না’রীর নিরাপত্তা নিশ্চিতের দাবি অংশগ্রহণকারীদের
রামিসাসহ সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার বিহারকোল বাজার এলাকায় কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠন, বাগাতিপাড়া শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে একটি র্যালি বের হয়ে বিহারকোল বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগাতিপাড়া মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কিশোর-কিশোরী প্রতিনিধি তুহিন ও বিন্দু। এছাড়াও বক্তব্য দেন ভূমিহীন নেত্রী শিখা বেগম, ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন, উত্তম কুমার ভৌমিক এবং নিজেদের করি সংগঠনের শাহা মিস বিউটি ও জাহাঙ্গীর আলম।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার একই ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।
তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ও কঠোর শাস্তি কার্যকরের দাবি জানান। পাশাপাশি ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।



















