ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় বাউয়েটে ১২তম বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‍্যালী

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে ১২তম বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‍্যালী

নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১২তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ক্যাম্পাসে শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালীটি বাউয়েট ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাস প্লাজায় ফিরে আসে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল কে এফ এ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান। দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইম বন্দী করে রাখেন। শেষে বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া গত বুধবার (২০ নভেম্বর) বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে ১২তম বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‍্যালী

আপডেট সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪