ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান: তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে

তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করেছে নৌ পুলিশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান: তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদে নিষিদ্ধ মৌসুমে মাছ শিকার বন্ধে অভিযানে নেমেছে নৌ পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুরে হ্রদে অভিযান পরিচালনাকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার করা হয়। এসময় কয়েকটি ঝাঁকও ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে কাউকে আটক করা হয়নি।
নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ শিকারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। কাপ্তাই হ্রদের সুবলং এলাকায় তিন ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভুৃঁইয়া অভিযানের নেতৃত্ব দেন।

হ্রদে অভিযান চলাকালে রাঙ্গামাটি সদর ও বরকল থানার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে পাতানো ও ব্যবহৃত কারেন্ট জাল, মশারী জাল, সুতার জাল মিলিয়ে তিন লক্ষাধিক জাল উদ্ধার করা হয়। এছাড়াও বৃহৎ আকারের মাছের ঝোঁপ ও ঝাঁক ভেঙ্গে অপসারণ করা হয়। অভিযানে রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইরফানুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, মাছ ধরা বন্ধকালীন সময় কাপ্তাই হ্রদে সকল ধরনের অবৈধ জাল, মাছ ধরার উপকরণ ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার বন্ধে নৌ পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে তিন মাস সকল ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাই হ্রদে নৌ পুলিশের অভিযান: তিন লক্ষাধিক মিটার নিষিদ্ধ জাল উদ্ধার!

আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২