একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী- সেনাপ্রধান!
- আপডেট সময় : ০৪:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী- সেনাপ্রধান!
নাটোর প্রতিনিধিঃ
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী- সেনাপ্রধান! সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্নেল কমান্ড্যান্ট এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনির্য়াাসের প্রশংসনীয় ভূমিকা অব্যহত থাকবে।
সোমবার (১৭ জুলাই) সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এর সম্মেলন কক্ষে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক বিএমটিএফ মেজর জেনারেল সুলতানুজ্জামান, মেজর জেনারেল নজরুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহী, ইঞ্জিনিয়ার ইন চীফ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল মোঃ আশরাফুল ইসলাম পিএসসি, বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন পিএসসি, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল ইফতেখার আনিস, সেনা কল্যাণ সংস্থা চেয়ারম্যান এবং কমান্ডান্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়াারিং ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামানসহ সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্স এর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাবৃন্দ এবং সকল ইউনিট অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
দিনটি স্মরণীয় করে রাখতে সেনাবাহিনী প্রধান বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।




















