রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত
নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টার দিকে উপজেলা গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম ও ফরহাদ আলী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”




















