ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বেলা ১১টার দিকে উপজেলা গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম ও ফরহাদ আলী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল এদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত

আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫