ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

উল্লাপাড়ায় কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্লাপাড়ায় কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

মোঃ সেলিম খান, সিরাজগঞ্জঃ
উল্লাপাড়ায় কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা! “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর পক্ষ থেকে সলপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

এ সময় সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মশিউল আজম বকুল, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বাশার প্রমুখ।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, আওয়ামী লীগ ও তার দলীয় নেতা-কর্মীরা সব সময় জনগণের অধিকার ও সেবার ব্রত নিয়ে কাজ করে। দেশের মানুষের মুখে হাঁসি ফোটাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তৃণমূলের নেতা-কর্মীরা এলাকায় এলাকায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সমগ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। তাই সাধারন জনগণ, দুস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করে স্থানীয় সাংসদ তানভীর ইমাম একনিষ্ঠ কর্মী সলপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় তরুণ নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন প্রায় ৫ শতাধিক শীতার্ত নারী-পুরুষের মধ্যে এই কম্বল বিতরণ করছেন। আপনারা তার দোয়া করবেন সে যেন সেবক হয়ে সারা জীবন আপনাদের পাশে থাকতে পারে।

শীতার্ত ছকিনা বানু এ সময় একটি কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। ছকিনা আরোও বলেন, অসহায় জনগনের সেবক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘদিন বেঁচে থাকেন মানুষের কল্যাণী হয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উল্লাপাড়ায় কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২