ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই

দেশে আগুন-সন্ত্রাস হলে ব্যবস্থা নেওয়া হবে- আইজিপি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ২৪২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আগুন-সন্ত্রাস হলে ব্যবস্থা নেওয়া হবে- আইজিপি!

রাজশাহী ব্যুরো:
দেশে আগুন-সন্ত্রাস করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পর থেকে দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সম্ভব হয়েছে। সবাই মিলে কাজ করলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি সম্ভব। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স একাডেমিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই জঙ্গিবাদের মতো করে মাদককেও নির্মূল করা হবে। শুধু সাধারণ জনগণই নয়, মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তাকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদককে শুধুমাত্র পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি সামাজিক সমস্যা। তাই সামাজিকভাবেই দূর করার চেষ্টা করতে হবে। আমাদের শক্তির উৎস জনগণ। জনগণের একমাত্র সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মাদক সমস্যার সমাধান সম্ভব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, বিট পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৫ অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল রিয়াজ শাহরিয়ার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ।

November 23, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে আগুন-সন্ত্রাস হলে ব্যবস্থা নেওয়া হবে- আইজিপি!

আপডেট সময় : ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২