ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

তেঁতুলিয়ায় তরুণ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ২০০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাকিমপুর তরুণ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় তরুণ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
তেঁতুলিয়ায় তরুণ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ। তরুণ সমাজকে সচেতন করতে হাকিমপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্য হোক মাদকমুক্ত, নেশা হোক বই পড়া’, ‘বাল্যবিয়ে বন্ধ হবে, দেশ অনেক এগিয়ে যাবে’ প্রতিপাদ্যগুলোকে এসময় আয়োজনে উপস্থাপন করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর ) রাতে তেঁতুলিয়া উপজেলা ২নং তিরনইহাট হাকিমপুর গ্রামে তরুণ সমাজের উদ্যোগে ইউনিয়নের একটি ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।
আয়োজনে মাদক ও বাল্যবিয়ে বিরোধী আলোচনায় বিভিন্ন বিষয়ে তরুণ-তরুণীদের সঙ্গে আলোচনা করা হয়। সমাজ সেবক মো: মাজারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক, কাজী মাহমুদুর রহমান ডাবলু।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সুলতানা রাজিয়া শিল্পী, ২নং তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলগীর হোসাইন সহ এলাকার আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় বক্তারা স্বাগত বক্তব্যে বলেন, মাদক ও বাল্যবিয়ে একটি অভিশাপের নাম। তারুণ্য হলো শক্তি। তারুণ্য মানে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে হবে। সেজন্য সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের উৎসাহ দিয়ে তিনি বলেন, যারা বাল্যবিয়ে বন্ধ করবে বা বাল্যবিয়ের সঠিক খবর দেবে, সারাদেশে মাদক নিয়ন্ত্রণ করতে হলে আগে গণসচেতনতা দরকার। এ সচেতনতা প্রথমে তরুণ এবং এরপর পরিবার থেকে শুরু করতে হবে। এসময় বক্তারা আরও বলেন, সন্তান মাদকাসক্ত হচ্ছে কি না, মা-বাবাদের সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজে বাল্যবিয়ের কুফল তুলে ধরতে হবে আরো বিস্তর পরিসরে। অভিভাবকদেরও বাল্যবিয়ে রুখে দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তেঁতুলিয়ায় তরুণ সমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২