নতুন করে রাণীনগর-কালীগঞ্জ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ১৯৪ বার পড়া হয়েছে

নতুন করে রাণীনগর-কালীগঞ্জ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
শ্রী মমনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নতুন করে রাণীনগর-কালীগঞ্জ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন। নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত সড়কে আবারো নতুন করে পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আবাদপুকুর চারমাথা মোড়ে ফলক উন্মোচন করে নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ হেলাল।
সভায় অন্যদের মধ্যে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যসান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংশিস্নষ্টরা জানান, রাণীনগর-কালীগঞ্জ দীর্ঘ ২২ কিলোমিটার সড়ক প্রায় চার বছর আগে পাকাকরন কাজ শুরম্ন হয়। তুলে ফেলা হয় সড়কের কার্পেটিং। কিন্ত্ম কাজ সম্পন্ন করতে পারেনি ততকালীন ঠিকাদার। এরপর দির্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে। এতে চরম বিরম্বনা পোহাতে হয় চলাচলকারীদের।
অবশেষে নতুন করে আবারো টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। এই কাজ দ্রুতই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশিস্নষ্টরা। আলোচনা সভা শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




















