ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ রাজশাহী বোর্ডে রাতভর এসএসসির খাতা পুনর্নিরীক্ষণ, সচিব বললেন জানতেন না ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড সেবা ডিজিটাল করার উদ্যোগ, মতামত নিল ইউএনডিপি পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী: র‍্যালি, আলোচনা সভা ও ৪৮ পাউন্ডের কেক শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ২৪২ বার পড়া হয়েছে

মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন করলেন এমপি সেলিম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন। নওগাঁর মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন করেছেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এমপি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের মুগরইল মোড় নামক স্থানে সড়কটির ফলক উন্মোচন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের মুগরইল মোড় থেকে মুগরইল স্কুল পর্যন্ত ৯০০ মিটার দীর্ঘ এই সংযোগ সড়কটি পাকাকরণ করে।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, জেলা পরিষদের সদস্যা রাজিয়া সুলতানা, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউসার আহমেদ,সহ সভাপতি তাপস সরদার,মাস্টার মোহাইমেনুল ইসলাম দুলাল,সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক সভাপতি রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে মুগরইল স্কুল প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দানকালে এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সব্বাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকা প্রতীক যেই নিয়ে আসুক, তার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২