ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

লালপুরে ভূয়া মানবাধিকার কর্মকর্তা গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ ২৩৬ বার পড়া হয়েছে

ভূয়া মানবাধিকার কর্মকর্তা মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ভূয়া মানবাধিকার কর্মকর্তা গ্রেফতার!

এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
লালপুরে ভূয়া মানবাধিকার কর্মকর্তা গ্রেফতার! লালপুরে মানবাধিকার সংস্থার সাংবাদিক পরিচয়ে ইউএনও এবং এসিল্যান্ড অফিসে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার সময় মোঃ মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ (৪৮) নামে এক প্রতারকে হাতেনাতে আটক করেছে।

আটক ব্যক্তি বড়াইগ্রামের ভবানীপুর গ্রামের মৃত নূরুজ্জামান মোল্লার ছেলে। রোববার দুপুরে (১৮ সেপ্টেম্বর ২০২২) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ইউএনও-র কার্যালয়ের সিএ-কাম-ইউডিএ মো. শুকুর আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কথিত মানবাধিকার সংস্থার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন মোঃ মোজাদ্দেদুল হক মিঠু ইন্তাজ। প্রথমে সহকারী কমিশনারের (ভূমি) কথোপকথন গোপনে মোবাইলে ধারণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কথোপকথন গোপনে মোবাইলে ধারণ করার সময় বিষয়টি তিনি বুঝতে পারেন ইউএনও। জিজ্ঞাসাবাদে তার কথা-বার্তায় এবং তথ্যে অসংগতি পরিলক্ষিত হয়। পরবর্তীতে তার মোবাইল ফোন যাচাই করে ধারণকৃত ভিডিও পাওয়া যায়। বহনকৃত আইডি কার্ড যাচাই করে

দেখা যায়, এই নামে কোন সংস্থা নেই। তিনি মিথ্যা ও ভূয়া পরিচয়পত্র বহন করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ২টি মোবাইল ফোন ও ভূয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

September 18, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ভূয়া মানবাধিকার কর্মকর্তা গ্রেফতার!

আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২