ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নলডাঙ্গায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ২৮৮ বার পড়া হয়েছে

পিতাকে হত্যার দায়ে মোরশেদুলের যাবজ্জীবন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন!

নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন। নাটোরের নলডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় বাবাকে শ্বাসরোধে হত্যার দায়ে ছেলে মোরশেদুলকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোরশেদুল ইসলাম (৩৯) উপজেলার ভট্টপাড়া গ্রামের আফছার আলী মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জমিজমা লিখে না দেওয়ায় মোরশেদুল ২০১৮ সালের ১০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাবার শয়ন কক্ষে গিয়ে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধে হত্যা করে সে। এঘটনায় মামলা হলে পরদিন ১১ আগস্ট আসামি মোরশেদুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আসামির বোন আর্নিকা বেগম বাদী হয়ে ২০১৮ সালের ১১ আগস্ট মামলাটি দায়ের করেন। জমিজমা লিখে না দেওয়ায় শ্বাসরোধে বাবাকে হত্যার অভিযোগে মামলায় তিনি দাবি করেন, তার ভাই মোরশেদুল দীর্ঘদিন ধরে বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিজের নামে লিখে দিতে বাবাকে চাপ ও ভয়ভীতি ছাড়াও মারধর করত। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠক হলেও এর কোনো কর্ণপাত করেননি মোরশেদুল। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল উদ্দিন।
শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্দ এবং ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশের আদেশ দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

September 13, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় পিতা হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন!

আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২