রাণীনগরে চোরাই মালামালসহ দুইজনকে পুলিশে দিল এলাকাবাসী!
- আপডেট সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ২৫৮ বার পড়া হয়েছে

রাণীনগরে চোরাই মালামালসহ দুইজনকে পুলিশে দিল এলাকাবাসী!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে চোরাই মালামালসহ দুইজনকে পুলিশে দিল এলাকাবাসী। নওগাঁর রাণীনগরে চোরাই মালামাল উদ্ধার করাসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবসি। রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পারইল ফকির পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে সোমবার (১২ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাত দিয়ে বলেন, পারইল ফকির পাড়া গ্রামের আলাউদ্দীন ফকিরের ছেলে জেমস হোসেন কয়কে দিন আগে তার চাচাকে বাড়ী দেখা শোনার দায়িত্ব দিয়ে তালা লাগিয়ে পরিবারের সবাই আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। শনিবার ভোরে মোবাইল ফোনে জেমস জানতে পারেন তার বাড়ীর তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে বাড়ীতে এসে চুরির সন্ধান করতে গিয়ে দুইজনের প্রতি সন্দেহ হয়। এতে রোববার রাতে গ্রামের মেম্বার, মাতাব্বরদের নিয়ে বসে একই গ্রামের হারুনুর রশিদের ছেলে জনি (২২) ও রমজান আলীর ছেলে বাদল হোসেন (২৪)কে জিজ্ঞাসা করলে তারা চুরির কথা শিকার করে। এরপর স্থানীয়রা বাদলের বাড়ী থেকে চুরি যাওয়া দুইটি কম্পিউটার মনিটর, একটি এলইডি টিভি, একটি প্রিন্টার, ৫০কেজি চাল এবং একটি কম্বল উদ্ধার করে। রাতেই খবর পেয়ে তাদেরকে থানা হেফাজতে নেয়া হয়। এঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী জেমস হোসেন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।






















