ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

মাদক সম্রাট হুমায়ুন ৫কোটি টাকার হোরোইনসহ গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৩৭০ বার পড়া হয়েছে

৫ কোটি টাকার হেরোইন সহ আটক হুমায়ন কবির

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক সম্রাট হুমায়ুন ৫কোটি টাকার হোরোইনসহ গ্রেপ্তার!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
মাদক সম্রাট হুমায়ুন ৫কোটি টাকার হোরোইনসহ গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ এক মাদক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া হেরোইনের আনুমালিক মূল্য পাঁচ কোটি টাকা।
বুধবার ভোর সোয়া ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সীমান্তবর্তী বকচর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) রাজশাহীতে র‍্যাব-৫ এর সদরদপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সীমান্তবর্তী ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারি হুমায়ুন কবিরকে (৩৭) গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হিরোইন, নগদ ৫০ হাজার টাকা, ১ টি মোবাইল ও ১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘র‍্যাবের গোয়েন্দা তথ্যমতে চক্রটি বিভিন্ন সময় দুর্গম বর্ডার এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌকা, বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল। মাদক চোরাচালানের কার্যক্রমটি একটি সুবিশাল চক্রের মাধ্যমে সম্পাদিত হয় এবং এই চক্রটিতে ৮-১০ জন চিহ্নিত বড় বড় মাদক ব্যবসায়ী নেতৃত্ব দেয়।’ র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই মাদক চোরাচালন চক্রের আরেকজনকে গত ১৩ আগস্ট একই এলাকা থেকে র‍্যাব-৫ এর সদস্যরা গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে সাড়ে ৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।’ গ্রেপ্তারকৃত মাদক চোরাচালান চক্রের এই মূল হোতাকে আইনের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে র‍্যাবের এই কর্মকর্তা জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র‍্যাব-৫ এর ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স) সনজয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক সম্রাট হুমায়ুন ৫কোটি টাকার হোরোইনসহ গ্রেপ্তার!

আপডেট সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২