রাজশাহীতে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ১০!
- আপডেট সময় : ০৪:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ২০১ বার পড়া হয়েছে

রাজশাহীতে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ১০!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ১০। রাজশাহী নগরীতে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সোমবার রাত ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সুজানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ১০ জন হলো, মো. কামরুজ্জামান (৪৫), মোহাম্মদ আলী (৪০), রিপন আলী (৩৫), আজিজুল ইসলাম (৩৪), ইমতিয়াজ নুর সাগর (৩০), মো. তুহিন (৩৩), মনিরুল ইসলাম (৩৫), রাজন শেখ (৩৬), রিপন শেখ (৩৪) এবং মো. মিঠুন (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় হাতেনাতে এদের গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে চার প্যাকেট খোলা তাস ও নগদ ১৭ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।






















