ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

নাটোরে জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা জেল হাজতে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ারকে জেল হাজতে নেয়া হচ্ছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা জেল হাজতে!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা জেল হাজতে! জাল দলিলের মাধ্যমে ৯ ভাই বোনের জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবং তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আবু সাঈদ তাকে জেল হাজতে প্রেরন করেন।

বাদির আইনজীবী সায়েম হোসেন উজ্জ্বল জানান, গোলাম সারোয়ার তার ছোট ভাই মুফতি মাওলানা মো: শফী কাসেমীর স্বাক্ষর জ্বাল করে ২০২১ সালের ১২ জুলাই বাটোয়ারা দলিল করেন। এরপর সদর উপজেলার একডালা এলাকার পৈত্রিক সম্পতির ১০৪ শতাংশ জমি দখল করে ভোগ করছেন গোলাম সারোয়ার । এই ঘটনায় ২০২১ সালের ১১ অক্টোবর মুফতি মাওলানা মো: শফী কাসেমী বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলার নির্ধারিত দিনে আজ বুধবার গোলাম সারোয়ার আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

গোলাম সারোয়ারের অপর ছোট ভাই এমদাদুল হক বাচ্চু অভিযোগ করে বলেন, তারা ১২ ভাই বোনের মধ্যে ৯ ভাই বোনের সম্পতি গোলাম সারোয়ার জালিয়াতি করে দখল করে নিয়েছে।
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু বলেন, গোলাম সারোয়ার আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত
থাকলেও এখন তিনি বিএনপির কেউ নন।

August 24, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা জেল হাজতে!

আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২