সংবাদ শিরোনাম ::
রাণীনগরে নারী-শিশু ও মারপিট মামলায় চার জন গ্রেপ্তার!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে

রাণীনগরে নারী-শিশু ও মারপিট মামলায় চার জন গ্রেপ্তার!
রাণীনগরে (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে নারী-শিশু ও মারপিট মামলায় চার জন গ্রেপ্তার! নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী-শিশু, মারপিট ও প্রতারনা মামলার চার জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২২ আগষ্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আদালতের দেয়া গ্রেপ্তারী পরোয়ানা অনুযায়ী সোমবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামের অভিযান চালিয়ে ওই গ্রামের নুরইসলামের ছেলে শাহিন(২৯),সিম্বা ফকির পাড়া গ্রামের আলহক আলীর ছেলে সুমন হোসেন(৪০),প্রতারনা মামলায় লোহাচুরিয়া গ্রামের আমজাদ খন্দকারের ছেলে দেলোয়ার খন্দকার(৬০) এবং মারপিট মামলায় বিষ্ণপুর গ্রামের শহিদুলের ছেলে রতন আলী (২৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৩ আগষ্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।

August 23, 2022
রাণীনগরে নারী-শিশু ও মারপিট মামলায় চার জন গ্রেপ্তার!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















